Who is this RAMCHARAN? Possibley the most influential business consultant alive..................
তাঁর নাম রাম চরণ। কে এই লোক? পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুমে বিনা এপয়েন্টমেন্টে ঢুকে যেতে পারেন এই লোক। তাতে টেবিলের ওপাশে বসা লোকটি বরং ধন্যই হয়ে যান। কে এই রাম চরণ? একবার বিখ্যাত ফরচুন ম্যাগাজিনে তার সাক্ষাৎকার ছাপা হয়েছিলো যেখানে বিশাল কলেবরে জোড়া পাতায় একটা আস্ত পৃথিবীর মানচিত্র ছাপিয়ে তার মধ্যে রঙধণুর মতো বাঁকা দাগ কেটে দেখানো হয়েছে গত দুই সপ্তাহ তিনি কোন দিন দুনিয়ার কোথায় কোথায় ছিলেন। ২০০৭ সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত এই সাক্ষাৎকারটির শিরোনাম ছিলো ‘ The Strange Existence of Ram Charan ’. সংখ্যাটি এখনো আমার সংগ্রহে আছে। ভেবেছিলাম পুরো সাক্ষাৎকারটি অনুবাদ করবো কিন্তু করা হয়ে ওঠেনি। আজকে একটা বিশেষ দিন। তাই তাঁর প্রসঙ্গে শুধু মজার মজার কয়েকটা কথা বলবো। যতই বলি ততই কম বলা হবে। যে কথাগুলো শুনে দুনিয়ার তাবত মোটিভেশন স্পিকার আর ম্যানেজমেন্ট গুরুরা অবাক হতে পারেন। কারণ তাদের আওড়ানো তথাকথিত সূত্রগুলো এই মানুষটির ক্ষেত্রে কাজে লাগেনা। তিনি বিশ্বের সবচেয়ে সেরাদের সেরা একজন ব্যবসাবিষয়ক পরামর্শদাতা – বিজনে...