A complete biography of human life
আমি আজ অব্দি যত লেখা লিখছি তার মধ্যে এই লেখাটি বিশেষ উল্লেখযোগ্য, আমার ভালো লাগার একটি লেখা, ********** আত্মপরিচয় ************** মানুষ জন্ম নেয়ার পর থেকে শুরু হয় তার পৃথিবীতে পরিচয়। প্রথম কান্না থেকে শুরু হয় জগতের সাথে পরিচয়। এর পর মা বাবার মাধ্যমে সে পরিচিত হতে থাকে আসে পাশের সব মানুষ জন,আত্মীয় স্বজন এর সাথে। স্কুলে প্রবেশের মাধ্যমে শিক্ষা জীবনের মধ্যে মানুষের জীবন নতুন ভাবে পরিচিত হয়, মানুষ তার বুদ্ধি,চিন্তা,জ্ঞান,অনুশীলন,মূল্যবোধ থেকে শিখতে বা জানতে পারে নিজের আত্মপরিচয়। মানুষের জীবনে ১৬-১৭ বছর বয়সে নিজের মধ্যে এই আত্মপরিচয়, নিজের একটা অস্তিত্ব মানুষ তৈরি করতে থাকে। কিন্তু অনেক মানুষ জীবনে সেটা আর ধরে রাখতে পারে না। সে কারণে নিজের প্রতি আস্থা ভরসা মানুষ হারিয়ে ফেলে। মানুষ খুব ভালোবাসার আকাঙ্খা করে জীবনে। কিন্তু নিজেকে মানুষ খুব কম ভালোবাসে। মানুষ নিজেকে এতোই কম ভালোবাসে যে নিজেকে ছোট করে, নিজের সম্মান মর্যাদা ব্যক্তিত্ব কে ছোট করে মানুষ অন্যের কাছে ভালোবাসাটা খুঁজে। পৃথিবীতে মানুষের নিজের জীবনের নিজের অস্তিত্বকে মানুষ নিঃশেষ করে এমন ভাবে, যে কারণে মানুষ তার আত্মপরিচয়টাই হারিয়ে ফেলে।...