A complete biography of human life

আমি আজ অব্দি যত লেখা লিখছি তার মধ্যে এই লেখাটি বিশেষ উল্লেখযোগ্য, আমার ভালো লাগার একটি লেখা,

********** আত্মপরিচয় **************

মানুষ জন্ম নেয়ার পর থেকে শুরু হয় তার পৃথিবীতে পরিচয়। প্রথম কান্না থেকে শুরু হয় জগতের সাথে পরিচয়। এর পর মা বাবার মাধ্যমে সে পরিচিত হতে থাকে আসে পাশের সব মানুষ জন,আত্মীয় স্বজন এর সাথে। স্কুলে প্রবেশের মাধ্যমে শিক্ষা জীবনের মধ্যে মানুষের জীবন নতুন ভাবে পরিচিত হয়, মানুষ তার বুদ্ধি,চিন্তা,জ্ঞান,অনুশীলন,মূল্যবোধ থেকে শিখতে বা জানতে পারে নিজের আত্মপরিচয়।

মানুষের জীবনে ১৬-১৭ বছর বয়সে নিজের মধ্যে এই আত্মপরিচয়, নিজের একটা অস্তিত্ব মানুষ তৈরি করতে থাকে। কিন্তু অনেক মানুষ জীবনে সেটা আর ধরে রাখতে পারে না। সে কারণে নিজের প্রতি আস্থা ভরসা মানুষ হারিয়ে ফেলে।

মানুষ খুব ভালোবাসার আকাঙ্খা করে জীবনে। কিন্তু নিজেকে মানুষ খুব কম ভালোবাসে। মানুষ নিজেকে এতোই কম ভালোবাসে যে নিজেকে ছোট করে, নিজের সম্মান মর্যাদা ব্যক্তিত্ব কে ছোট করে মানুষ অন্যের কাছে ভালোবাসাটা খুঁজে।

পৃথিবীতে মানুষের নিজের জীবনের নিজের অস্তিত্বকে মানুষ নিঃশেষ করে এমন ভাবে, যে কারণে মানুষ তার আত্মপরিচয়টাই হারিয়ে ফেলে। পৃথিবীতে কখনো কোনো অবস্থায় নিজের আত্মপরিচয়কে শেষ করা উচিত নয়। নিজের একটা ব্যক্তিত্ব, সত্ত্বা, অস্তিত্ব থাকা উচিত না হলে জগতের মানুষ ন্যূনতম শ্রদ্ধা সম্মান করে না।

ভালোবাসার জন্য অনেক মানুষ মনে করে নিজেকে ছোট করলে ,কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। বরং সেই মানুষটি তার কার্য উদ্ধার করে, আমার এমন আচরণের মধ্য দিয়ে। ভালো না বেসে প্রতারণা করে মানুষটিকে শেষ করে দেয়।

মানুষ পৃথিবীতে যত দিন বেঁচে থাকে, তার নিজের একটি নিজস্ব সত্ত্বা,ব্যক্তিত্ব বোধ ও নিজের আত্ম সম্মান,আত্ম পরিচয় অস্তিত্ব রাখা উচিত। যেটি মানুষ এর জীবনের সবচেয়ে বড় শক্তি।

..........এই শক্তি থাকলে জগতে আপনার মূল্য আছে, না থাকলে আপনি জগতের কাছে কিছুই নয়।

....কোনো ঘটনা ,পরিস্থিতির জন্য কারো উপর নির্ভরশীল হয়ে পড়া উচিত নয়। নিজেকে থমকে রাখা উচিত নয়।

আপনার জীবন শুধুই আপনার সেখানে আপনাকে জগতে লড়তে হবে ,আপনার জীবন আপনাকেই তৈরি করতে হবে,যে কোনো ঘটনা পরিস্থিতি আপনাকেই মোকাবেলা করতে হবে।

.....জগতে আনন্দ নিয়ে বাঁচতে হলে আপনাকেই সেটি খুঁজে নিয়ে চলতে হবে। কাউকে ভালোবেসে তার জন্য নিজের জীবনের সকল কিছু সমর্পন করে দেওয়া উচিত নয়।

 ...তাহলে এই মানুষটি আপনাকে জগতের সবচেয়ে বড় ঠকানিটাই ঠকাবে। আপনাকে ছুড়ে ফেলে দিবে সমাজ,জগৎ, আপনার নিজের জীবন থেকেই।

.......আপনার আত্মপরিচয়ের চিরকালীন মৃত্যু হয়ে যাবে। ........এভাবে একসময় নিজেকে হারিয়ে শেষ হয়ে যাবে আপনার জীবন।

....জীবনে এই সিদ্ধান্ত টি আপনাকেই নিতে হবে।

 .....কারণ জন্ম থেকে মৃত্যু অব্দি জীবনটা আপনারই।

© Human being- A complete biography of human life " বই থেকে লেখনীতে আমি✍️📝🅰️rnab.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Who is this RAMCHARAN? Possibley the most influential business consultant alive..................

🥀আমার ছেলেবেলা স্মৃতি সূমহ🥀