আমরা কি প্রকৃত প্রেমিক হতে পেরেছি?

 বীর্য স্খলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয় তাহলে আপনি কামুক প্রকৃতির, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি।

প্রেমিক হলে মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতেন। একটা

বয়সে এসে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি। আবার একটা সময় শরীরের পাশাপাশি প্রেমটা ও আমাদের খুব প্রয়োজন হয়।

নগ্ন দেহে কোন মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকের চুলে, কানের দুলে, কাজলের টিপে,

চোখের কাজলে। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে ২৫৬🤓বার মরে যাওয়া যায়, তুমি ঘুমাও আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমায় দেখি।

ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার

করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করতে পারেন। ভালোবাসায় শরীর আসবেই তবে শরীরেও যাতে ভালোবাসা আসে।

আমরা হৃদপিন্ডের গভীরতা অনুসন্ধান করতে পারিনি,

একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, দু-চারটে সুখ দুঃখের কথাবার্তা শুনুন, বিপরীত মানুষটাকে একটু সময় দিন। মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতা হীনতায় আক্রান্ত হৃদপিণ্ড একসময় আপনার লং টাইম ডিপ্রেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহ বোধ করবে না। যার প্রতি প্রেম থাকেনা তার উপর কামও জাগে না।

সুধু সুধুই একটা কৃত্রিম মুখোশের আড়ালেই আমাদের বসবাস। সব মেকি-মেকি লাগে।✍️🅰️rnab.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Who is this RAMCHARAN? Possibley the most influential business consultant alive..................

🥀আমার ছেলেবেলা স্মৃতি সূমহ🥀